| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতীক বরাদ্ধ ২১ জানুয়ারি

  • আপডেট টাইম: 11-12-2025 ইং
  • 164888 বার পঠিত
প্রতীক বরাদ্ধ ২১ জানুয়ারি

আগামী বছরের ১২ ফেব্রুয়ারি সারাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার জানান, সংসদ নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন আগামী ১২ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন ২০ জানুয়ারি পর্যন্ত। এরপর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্ধ করা হবে।

তিনি আরও জানান, সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশিরাও এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন। ইতিমধ্যে ৩ লাখের বেশি প্রবাসী ভোটার ভোট প্রদানের জন্য নিবন্ধন করেছেন।

সিইসি বলেন, “মনোনয়নপত্র জমার জন্য প্রার্থীদের ১৮ দিন সময় দেওয়া হয়েছে এবং নির্বাচনী প্রচারের জন্য ২০ দিন সময় থাকবে। ভোটগ্রহণের দিন আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোট উৎসব হিসেবে অনুষ্ঠিত হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪