| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু

  • আপডেট টাইম: 12-12-2025 ইং
  • 164564 বার পঠিত
হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ—এ তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শুক্রবার ( ১২ ডিসেম্বর ) দুপুরে রাজধানীর কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে এসে দুই সশস্ত্র দুর্বৃত্ত রিকশাযোগে চলাচল করা শরিফ ওসমান বিন হাদির ওপর গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরতে পুলিশ, গোয়েন্দা সংস্থা ও র‌্যাব যৌথভাবে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।”

মতিঝিল বিভাগের ডিসি মো. হারুন অর রশিদ জানান, ঘটনার সময় ওসমান হাদির সঙ্গে আরেকজনও রিকশায় ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলার পর মোটরসাইকেল আরোহীরা দ্রুত পালিয়ে যায়। ঘটনার প্রকৃত উদ্দেশ্য ও পেছনের পরিকল্পনা জানতে তদন্ত চলছে।

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এ হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে, দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪