| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসমান হাদির হামলাকারী শনাক্ত, ধরিয়ে দিলে পুরস্কার: ডিএমপি

  • আপডেট টাইম: 13-12-2025 ইং
  • 161963 বার পঠিত
ওসমান হাদির হামলাকারী শনাক্ত, ধরিয়ে দিলে পুরস্কার: ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। অভিযুক্তের সন্ধান দিতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ডিএমপি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি।

ঘটনার পরপরই হামলাকারীদের গ্রেফতারে রাজধানীজুড়ে জোর অভিযান শুরু করে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িত একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

পুলিশ জানায়, অভিযুক্তকে গ্রেফতারে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। ওই ব্যক্তির বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

তথ্য দিতে যোগাযোগ করা যাবে ডিসি মতিঝিলের নম্বর ০১৩২০০৪০০৮০, ওসি পল্টনের নম্বর ০১৩২০০৪০১৩২, অথবা জরুরি সেবা ৯৯৯-এ।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪