ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শনিবার (১৩ ডিসেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাজ্জাত আলী বলেন, আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি, ২৪ ঘণ্টার মধ্যে আশা করি ধরে ফেলব।