| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা বিসিবির

  • আপডেট টাইম: 13-12-2025 ইং
  • 148595 বার পঠিত
টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা বিসিবির

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছে। পাকিস্তানের বিপক্ষে কক্সবাজারে চলমান সিরিজ শেষ না হতেই সাদিয়ার নেতৃত্ব নারী দলকে উড়াল দিতে হবে চীনে, স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামতে। আসন্ন এই সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

১৪ ক্রিকেটারের বাইরে চার ক্রিকেটার লিমা খাতুন, আঁখি আক্তার, রিজভি দাস, মোসাম্মৎ জিম আফরিনকে চীন সফরের স্ট্যান্ড বাই রাখা হয়েছে। এছাড়া চীন সফরের স্কোয়াডে আরও আছেন পাকিস্তান সিরিজে খেলা সুমাইয়া আক্তার, অচেনা জান্নাত, সাদিয়া নুসরাতরা। 

সূচি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বরে চীনে পৌঁছানোর কথা বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। হাংজুতেই ১৭, ১৯ ও ২১ ডিসেম্বর তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলে ২২ ডিসেম্বর চীন থেকে দেশের পথে উড়াল দেবেন তারা। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪