| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম: 13-12-2025 ইং
  • 161300 বার পঠিত
হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিদের তথ্য দিয়ে ধরিয়ে দিতে পারলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার দেবে। একই সঙ্গে তিনি তার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অভিযুক্তদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে এবং খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।

আসন্ন নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রয়োজনে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার ব্যবস্থাও থাকবে। আগে জমা দেওয়া বৈধ অস্ত্রগুলো ফেরত দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে।

অপরাধীদের জামিন প্রসঙ্গে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গ্রেফতার সরকারের দায়িত্ব, তবে জামিন দেওয়ার ক্ষমতা আদালতের। তবুও অভিযুক্তদের পুনরায় আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই এবং প্রয়োজনীয় সব নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪