| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে প্রাণ নিয়ে শঙ্কায় মেসি, স্টেডিয়াম ছাড়লেন ২০ মিনিটে

  • আপডেট টাইম: 13-12-2025 ইং
  • 147916 বার পঠিত
ভারতে প্রাণ নিয়ে শঙ্কায় মেসি, স্টেডিয়াম ছাড়লেন ২০ মিনিটে

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। মাঠের সাফল্য, ভক্তদের উন্মাদনা কিংবা বিশাল জনসমাগম সবকিছুর সঙ্গেই তিনি অভ্যস্ত। তবে ভারত সফরে এসে একেবারেই ভিন্ন এবং তিক্ত অভিজ্ঞতার মুখে পড়লেন আর্জেন্টাইন এই মহাতারকা।

কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে এক নজর দেখতে হাজির হয়েছিলেন অন্তত এক লাখ দর্শক। সকাল থেকেই স্টেডিয়াম ও আশপাশের এলাকায় উপচে পড়ে মানুষের ঢল।

কিন্তু বিপুল এই জনসমাগম সামাল দিতে পুরোপুরি ব্যর্থ হয় স্থানীয় পুলিশ-প্রশাসন ও আয়োজকরা। ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।

ঘটনার সূত্রপাত ঘটে যখন লিওনেল মেসি মাঠে নামেন দর্শকদের অভিবাদন জানাতে। ল্যাপ অফ অনারের মাধ্যমে গ্যালারিতে উপস্থিত ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন তিনি।

ঠিক সেই সময় স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা মেসির আশপাশে এসে দাঁড়ান। তাদের উপস্থিতিতে মেসি কার্যত আড়াল হয়ে যান।

এতে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। গ্যালারি থেকে ভেসে আসে অসন্তোষের আওয়াজ। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

যার ফলে দর্শকরা ক্ষিপ্ত হন, পানির বোতল ছুঁড়ে ফেলেন মাঠে। ব্যানার ছিঁড়ে ফেলা হয়, হোর্ডিংয়েরও একই দশা হয়েছে। তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয় সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে।

ফলে মেসির নিরাপত্তা নিয়েও বড়সড় শঙ্কা জাগে। মাত্র ২০ মিনিটেই মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় মেসিকে। দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সূচি ছিল মেসির। তার আগেই মাঠ ছাড়তে হয় তাকে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪