| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক আটক

  • আপডেট টাইম: 14-12-2025 ইং
  • 159294 বার পঠিত
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক আটক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮-আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে পুলিশ। পাশাপাশি মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলটির মালিক সন্দেহে আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) এক খুদে বার্তায় এই তথ্য জানিয়েছে পুলিশ।

এদিকে, ওসমান হাদির ওপর গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে বহন করা বাইকের চালককে শনাক্ত করার দাবি করেছে ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট।

র‌্যাব জানায়, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। গ্রেফতারের পর আব্দুল হান্নানকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত আব্দুল হান্নানের বাবার নাম মোহাম্মদ আবুল কাশেম। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। র‌্যাব আরও জানায়, হামলার ঘটনায় হান্নান সরাসরি জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, শনিবার রাতে শরিফ ওসমান হাদির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড এক বিবৃতিতে জানায়, তিনি এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক।

মেডিকেল বোর্ড জানায়, গুলিবিদ্ধ হওয়ার ফলে তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফুসফুসে ইনজুরি রয়েছে। তবে কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে।

বিবৃতিতে আরও জানানো হয়, প্রয়োজনীয় সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হওয়ায় তাকে এখন কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুসরণ করে সব ধরনের মেডিকেল সাপোর্ট চালু রাখা হবে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪