তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা ২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে বৈশ্বিক আসরের প্রস্তুতিতে কোন ঘাটতি রাখতে চায় না। ফিনালিসিমা নিয়ে শঙ্কা দেখা দেওয়ায় বিকল্প পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে আলবিসেলেস্তেরা।
আফ্রিকার জায়ান্ট সেনেগালের বিপক্ষে আগামী মার্চে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা । এরই মধ্যে আর্জেন্টিনার আনুষ্ঠানিক প্রস্তাবে কোনো দ্বিধা ছাড়াই সম্মতি দিয়েছে সেনেগালের ফুটবল ফেডারেশনের কাছে।
আর্জেন্টিনার স্পেনের সঙ্গে বিশ্বকাপের আগে ফিনালিসিমা খেলার কথা থাকলেও দিনক্ষণ চূড়ান্ত না হওয়ায় ফিনালিসিমার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে শঙ্কায় বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী মার্চে সাদিও মানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে মেসিদের দ্বৈরথ।