| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীর বাড্ডায় আবারও বাসে আগুন

  • আপডেট টাইম: 14-12-2025 ইং
  • 159036 বার পঠিত
রাজধানীর বাড্ডায় আবারও বাসে আগুন

রাজধানী বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট। রোববার রাত ৮টা ৩৫ মিনিটের দিকে উত্তর বাড্ডা এএমজেড হাসপাতালের সামনের সড়কে মিরপুরগামী অছিম পরিবহনের বাসে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম বলেন, ‘কে বা কারা ওই বাসে আগুন দিয়েছে তা স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।’

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪