| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যে কীর্তিতে হার্দিকই প্রথম

  • আপডেট টাইম: 15-12-2025 ইং
  • 146129 বার পঠিত
যে কীর্তিতে হার্দিকই প্রথম

ভারতের প্রথম ও বিশ্বের পঞ্চম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট ও ১ হাজার রানের মাইলফলকে হার্দিক পান্ডিয়া। রোববার ধর্মশালায় নিজের প্রথম ওভারে দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবসকে জিতেশ শর্মার ক্যাচ বানিয়ে নাম লেখালেন শততম উইকেট শিকারির, আর বিশ্বে চতুর্থ ব্যাটার হিসেবে এক হাজারের বেশি রানের মাইলফলকে তিনি। 

মোহাম্মদ নবী, সাকিব আল হাসান, সিকান্দার রাজা ও বীরান্দিপ সিং এই তালিকায় আগে থেকে থাকলেও একটি জায়গায় হার্দিক সবার থেকে আলাদা। অন্য চার জন স্পিন অলরাউন্ডার, আর পেস অলরাউন্ডার এই ভারতীয়। তাতে প্রথম পেস অলরাউন্ডার হিসেবে একশ উইকেট ও এক হাজার রানের মালিক হার্দিক।

ব্যাটিংয়ে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শকরা হার্দিক ভারতের প্রথম খেলোয়াড় হিসেবে একশ উইকেট নেওয়ার পাশাপাশি ছক্কার সেঞ্চুরিও তার। এই কীর্তিতে রাজা, নবী ও বীরান্দিপ থাকলেও একশর বেশি ছক্কা ও একশ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন হার্দিক। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪