| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আলাভেসকে হারিয়ে আপাতত রক্ষা আলোনসোর চাকরি

  • আপডেট টাইম: 15-12-2025 ইং
  • 146073 বার পঠিত
আলাভেসকে হারিয়ে আপাতত রক্ষা আলোনসোর চাকরি

জাবি আলোনসোর জন্য প্রতিটি ম্যাচই ‘বাঁচা-মরার’ লড়াই। আলাভেসের বিপক্ষে হারলেই ছাঁটাই এমনকি ক্লাবও ছাড়তে হতে পারে তাকে। এমন গুঞ্জনের মধ্যেই চরম চাপে রিয়াল মাদ্রিদ আলাভেসের মাঠে কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগোর ২-১ গোলে জয় পেয়েছে। চাকরি হারানোর শঙ্কা কাটল আলোনসোর। 

রিয়ালের চার তারকা- এমবাপ্পে, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহাম এই ম্যাচে আলোনসোর অধীনে প্রথমবারের মতো একসঙ্গে খেলেন। চার তারকাকে একসঙ্গে খেলিয়ে পুরো ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখাতে না পারলেও ২৪ মিনিটে এমবাপ্পে গোল, ৭৬ মিনিটে রদ্রিগোর করা গোলে ম্যাচে মূল্যবান জয় এনে দেয়। 

ম্যাচের আগে চোটের কারণে এমবাপ্পের খেলা নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত পুরো ম্যাচেই মাঠে ছিলেন তিনি। ২৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেয়া এমবাপ্পের চলতি লা লিগায়তার ১৭তম গোল ছিল এটি। ২২ ম্যাচে এমবাপ্পের ২৬ গোলের সঙ্গে ৪টি অ্যাসিস্ট। মৌসুমের ৪৭ গোলের মধ্যে ৬৪ শতাংশ গোলে সরাসরি অবদান এই ফরাসি তারকার।

ম্যাচের ৬৮ মিনিটে কার্লোস ভিসেন্তের গোলে স্বাগতিক আলাভেস সমতা ফেরালেও দীর্ঘ ৩২ ম্যাচ গোলহীন থাকার পর গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো। ৭৬ মিনিটে দ্বিতীয় গোল করে রিয়ালকে এগিয়ে দেন তিনি। 

১৭ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে রয়েছে রিয়াল। শেষ ৯ ম্যাচে এটি তাদের তৃতীয় জয়। ম্যাচে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪৩। 

গুরুত্বপূর্ণ জয় নিয়ে আলোনসো বলেন, ‘ম্যাচটা ছিল ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। হারিয়েছি। আলাভেস খুব গতিময় ফুটবল খেলে, তাই পুরো ম্যাচে দাপট ধরে রাখা সহজ ছিল না। আমরা জিততে এসেছিলাম এবং শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়েই ফিরছি। তবে একটি জয়েই সব সমস্যার সমাধান হয়ে গেছে এমনটা নয়।

বুধবার কোপা দেল রের রাউন্ড অব থার্টি-টুতে রেইনার বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। তিন দিন পর লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের প্রতিপক্ষ সেভিয়া।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪