| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩১ বার তোপধ্বনি: শহীদদের প্রতি বিশেষ গান স্যালুট প্রদর্শন

  • আপডেট টাইম: 16-12-2025 ইং
  • 158567 বার পঠিত
৩১ বার তোপধ্বনি: শহীদদের প্রতি বিশেষ গান স্যালুট প্রদর্শন

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি গান স্যালুট প্রদর্শন করেছে।

মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ছয়টি গান থেকে এই বিশেষ গান স্যালুট প্রদান করা হয়।

এরপর জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন পর্ব।

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তারা সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলে বাজে করুণ সুর।

মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ফ্লাই-পাস্ট এবং বিশেষ বিজয় দিবস ব্যান্ড শো।

এ ছাড়া, ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে পতাকাবাহী স্কাইডাইভ প্রদর্শন করবে। এই আয়োজনের মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ পতাকা-প্যারাশুটিং প্রদর্শনীর নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪