| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের পতাকা হাতে ৫৪ জন প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড বাংলাদেশের

  • আপডেট টাইম: 16-12-2025 ইং
  • 158545 বার পঠিত
দেশের পতাকা হাতে ৫৪ জন প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড বাংলাদেশের

আজ মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে এক অনন্য আকাশ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।

এই ঐতিহাসিক মুহূর্তটি প্রত্যক্ষ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্বাধীনতার ৫৪ বছর পূর্তির উপলক্ষে তারা আকাশ থেকে অবতরণ করেছেন জাতীয় পতাকা হাতে। এটি বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করার রেকর্ড হিসেবে ধরা হয়েছে।

অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টার আকাশে মহড়া প্রদর্শন করে।

দর্শকরা সকাল থেকেই পুরোনো বিমানবন্দরে জড়ো হয়েছেন। আগারগাঁও সংলগ্ন ফটকে দীর্ঘ সারি দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি সদস্যরা কাজ করেছেন।

আজকের এই আয়োজনে মিলিতভাবে প্রদর্শিত হয়েছে দেশের সাহস, ঐক্য ও দেশের প্রতি ভালোবাসার অনন্য প্রতীক।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪