| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাতার দাবিতে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে আন্দোলন : ১৪ জন বরখাস্ত

  • আপডেট টাইম: 17-12-2025 ইং
  • 157279 বার পঠিত
ভাতার দাবিতে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে আন্দোলন : ১৪ জন বরখাস্ত

সচিবালয়ে ‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলনের জেরে ১৪ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সোমবার ( ১৫ ডিসেম্বর ) একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বরখাস্ত করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, বরখাস্ত হওয়া কর্মচারীদের বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জশিট আদালত গ্রহণ করায় বিধি অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মচারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহসভাপতি শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম।

এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের মো. তায়েফুল ইসলাম, বিকাশ চন্দ্র রায়, ইসলামুল হক, মো. মহসিন আলী, রোমান গাজী ও আবু বেলালকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তের তালিকায় আরও রয়েছেন তথ্য মন্ত্রণালয়ের মিজানুর রহমান সুমন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী কামাল হোসেন ও মোহাম্মদ আলিমুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের বিপুল রানা বিপ্লব এবং মন্ত্রিপরিষদ বিভাগের নাসিরুল হক।

উল্লেখ্য, ভাতার দাবিতে গত ১০ ডিসেম্বর প্রায় ছয় ঘণ্টা সচিবালয়ের দপ্তরে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারী কর্মচারীরা। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের নেতৃত্বে এ আন্দোলন পরিচালিত হয়।

পরদিন ফের আন্দোলনে নামলে নেতৃত্বদানকারী কয়েকজন কর্মচারীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয় এবং আদালত তাদের রিমান্ডে পাঠান।

সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও আন্দোলন অব্যাহত রাখায় কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় সচিবালয়ের ভেতর থেকেই কয়েকজন কর্মচারীকে আটক করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪