| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশের উপদেশ চাই না: পররাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম: 17-12-2025 ইং
  • 157217 বার পঠিত
নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশের উপদেশ চাই না: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, দেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে কোনো প্রতিবেশী দেশের উপদেশ আমরা চাই না। বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৌহিদ হোসেন বলেন, ভারতের কিছু বক্তব্য এসেছে। আমাদের দরকার নেই যে তারা বাংলাদেশে নির্বাচন কেমন হবে সে বিষয়ে নসিয়ত দিক। আমরা আমাদের দেশেই জানি কিভাবে একটি ভালো নির্বাচন আয়োজন করতে হবে।

তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে যখন সরকার ছিল, যাদের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল অত্যন্ত মধুর, তখন নির্বাচনের গুণগত মান নিয়ে কোনো মন্তব্য হয়নি। এখন আমরা ভালো ও মানসম্পন্ন নির্বাচনের দিকে এগোচ্ছি।

এ সময় তিনি দুটি দেশের দূতদের তলব এবং পাল্টা তলব প্রসঙ্গেও মন্তব্য করেন। তৌহিদ হোসেন বলেন, আমরা আমাদের হাইকমিশনারকে পাঠিয়েছি, তারা তাদের হাইকমিশনারকে পাঠিয়েছে। এটি অস্বাভাবিক কিছু নয়; সাধারণত এমনই ঘটে।

পররাষ্ট্র উপদেষ্টা দেশের নির্বাচনের পরিবেশ নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, এই সরকার প্রথম দিন থেকে স্পষ্টভাবে জানিয়েছে, ভোট দেওয়ার পরিবেশ এমন হতে হবে যে মানুষ নির্দ্বিধায় ভোট দিতে পারবে।

এদিকে, সম্প্রতি ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে এবং সংবাদ বিজ্ঞপ্তিতে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রতি আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করেছেন যে, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া স্বতন্ত্রভাবে পরিচালিত হবে এবং এতে দেশের অভ্যন্তরীণ প্রক্রিয়ায় কোনো বিদেশী হস্তক্ষেপ কাম্য নয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪