| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

  • আপডেট টাইম: 18-12-2025 ইং
  • 157021 বার পঠিত
১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিএ ২৬ জনকে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় আজ বিচার শুরুর আদেশ দিতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১।

বৃহস্পতিবার ( ১৮ ডিসেম্বর ) ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ দেবেন বলে জানা গেছে।

এর আগে, গত ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করে। মামলায় মোট পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, জেআইসি সেলে শত শত মানুষকে বেআইনিভাবে আটক রেখে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের শিকারদের মধ্যে আবদুল্লাহিল আমান আযমী ও মাইকেল চাকমাসহ ২৬ জন পরবর্তীতে মুক্তি পান।

রাষ্ট্রপক্ষের দাবি, সকল গুমের নির্দেশ দিতেন শেখ হাসিনা এবং সেই নির্দেশ সেনা কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করতেন তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

শুনানি শেষে শেখ হাসিনা ও অন্যান্য আসামিদের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে তাদের আইনজীবীরা আবেদন করেন।

এ মামলায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিক ছাড়াও ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক, পাঁচ পরিচালক এবং একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল আসামি রয়েছেন। তবে এখন পর্যন্ত মামলায় তিনজন গ্রেফতার আছেন।

এদিকে, জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুল এলাকায় ছয়জনকে হত্যার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকের আদেশ ও শুনানিকে ঘিরে দেশজুড়ে রয়েছে ব্যাপক নজর।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪