| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ

  • আপডেট টাইম: 18-12-2025 ইং
  • 156955 বার পঠিত
হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসি-তে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ মোট ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার ( ১৮ ডিসেম্বর ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর বিচারিক প্যানেল অভিযোগ গঠন করে এই আদেশ দেন।

এর আগে, ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করে। মামলায় মোট পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, জেআইসি সেলে শত শত মানুষকে অবৈধভাবে আটক রেখে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের শিকার হয়ে পরে মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন আবদুল্লাহিল আমান আযমী ও মাইকেল চাকমাসহ মোট ২৬ জন।

রাষ্ট্রপক্ষের অভিযোগে বলা হয়, সকল গুমের নির্দেশনা দিতেন শেখ হাসিনা এবং সেই নির্দেশ বাস্তবায়নে সেনা কর্মকর্তাদের ব্যবহার করতেন তারিক আহমেদ সিদ্দিক।

অন্যদিকে, শুনানি শেষে শেখ হাসিনা ও অন্যান্য আসামিদের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন।

এই মামলায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিক ছাড়াও ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক, পাঁচ পরিচালক এবং একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেলকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই মামলায় তিনজন আসামি গ্রেফতার রয়েছেন।

ট্রাইব্যুনালের আদেশের মাধ্যমে আলোচিত এই মামলার বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪