| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা

  • আপডেট টাইম: 19-12-2025 ইং
  • 156435 বার পঠিত
খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা

খুলনায় ইমদাদুল হক মিলন (৪৫) নামে এক গণমাধ্যমকর্মীকে গুলি করে হত্যা করেছে দুবৃত্তরা। এ ঘটনায় দেবাশীষ বিশ্বাস (৩০) নামের এক পশু চিকিৎসক আহত হন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজারের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। 

হাসপাতাল সূত্রে জানা যায়, দুজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এমদাদুল হক মিলনকে মৃত ঘোষণা করেন এবং পশু চিকিৎসক দেবাশীষ বিশ্বাসকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

কেএমপির উপপুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সাংবাদিক এমমাদুল হক মিলন খুলনার বর্তমান সময় নামের একটি অনলাইন পোর্টালের সাংবাদিক এবং তিনি শলুয়া প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি দৈনিক প্রবাহ নামের খুলনার একটি স্থানীয় পত্রিকায় কর্মরত ছিলেন। শলুয়া বাজারের একটি চায়ের দোকানে বসে থাকাবস্থায় দুটি মোটরসাইকেলযোগে যাওয়া চারজন অস্ত্রধারী গিয়ে তাকে লক্ষ্য করে একাধিক গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। 

নিহত মিলনের চাচা মো. জামাল শরীফ বলেন, ‘খবর পেয়ে দৌড়ে রাস্তায় গিয়ে দেখতে পাই মিলন পড়ে আছে। তাকে দ্রুত গাড়িতে করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। এখানকার ডাক্তার দেখেই তাকে মৃত ঘোষণা করেন। আমার ভাতিজা সাংবাদিক ছিল। শলুয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ছিল।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪