| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ থেকে ক্রিকেটার নিতে চায় সৌদি আরব

  • আপডেট টাইম: 21-12-2025 ইং
  • 142553 বার পঠিত
বাংলাদেশ থেকে ক্রিকেটার নিতে চায় সৌদি আরব

ফুটবলের মতো ক্রিকেটেও দ্রুত উন্নতি করতে চায় সৌদি আরব। স্বল্প সময়ে শক্তিশালী দল গঠনের লক্ষ্যে দেশটি উপমহাদেশ এবং আশেপাশের দেশ থেকে ক্রিকেটার ও কোচ নিয়ে নাগরিকত্ব দিয়ে খেলানোর পরিকল্পনা করছিল।

আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব বাংলাদেশ থেকে ক্রিকেটার এবং কোচ চেয়ে বিসিবির কাছে প্রস্তাব জানিয়েছিল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ‘সৌদি আরব আমাদের কাছে দুই মাস আগে প্রস্তাব দিয়েছিল। তারা পুরুষ এবং নারী উভয় ক্রিকেটার চাইছিল, সঙ্গে কোচও। কিন্তু দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আমি মানা করেছি।’

সৌদি আরব ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে ঘরোয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটের দ্রুত উন্নয়নের লক্ষ্য হাতে নিয়েছে। লিভ গলফ, ফর্মুলা ওয়ান এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে ইতিমধ্যেই বৈশ্বিক ক্রীড়াঙ্গনে বড় বিনিয়োগ করেছে দেশটি। এখন আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সমর্থনে উপসাগরীয় অঞ্চলে ক্রিকেটের নতুন কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠার পথে এগোচ্ছে তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪