বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার অব্যাহত দাপটে অ্যাডিলেডে অ্যাশেজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ৮২ রানে হারিয়ে ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে অজিরা। অ্যাডিলেডে জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের জায়গা আরও মজবুত করেছে তারা।
ছয় টেস্টের মধ্যে ছয়টিতে জিতে অস্ট্রেলিয়ার ৭২ পয়েন্টের ভিত্তিতে শীর্ষ দুই দল খেলে টেস্ট বিশ্বকাপের ফাইনাল। খুব অঘটন না ঘটলে ২০২৭ সালের ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া। এদিকে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দুটি টেস্টের মধ্যে একটি জিতে ও একটিতে ড্র করে ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে নিউজিল্যান্ড।
এছাড়া পর্যায়ক্রমে নিয়ে শ্রীলংকা চতুর্থ, পাকিস্তান পঞ্চম, ভারত ষষ্ঠ, ইংল্যান্ড সপ্তম, বাংলাদেশ অষ্টম এবং ওয়েস্ট ইন্ডিজ নবম স্থানে রয়েছে।