| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের বিরুদ্ধে আইসিসির দ্বারস্থ হচ্ছেন পিসিবি সভাপতি

  • আপডেট টাইম: 24-12-2025 ইং
  • 140759 বার পঠিত
ভারতের বিরুদ্ধে আইসিসির দ্বারস্থ হচ্ছেন পিসিবি সভাপতি

যুব এশিয়া কাপকে ঘিরে ভারত-পাকিস্তান ক্রিকেট উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয়েছে। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের বিরুদ্ধে অনৈতিক ও অখেলোয়াড়সুলভ আচরণের অভিযোগ তুলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি।

দুবাই থেকে পাকিস্তানে ফেরার পর দেশটির গণমাধ্যমে নাকভি বলেন, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারতের কয়েকজন ক্রিকেটার খেলা চলাকালীন অতিআগ্রাসী আচরণ করেছেন এবং নানা ভাবে পাকিস্তানের খেলোয়াড়দের উত্যক্ত করেছেন। নাকভির ভাষায়, “খেলা এবং রাজনীতিকে সব সময় আলাদা রাখা উচিত। এই ঘটনার বিষয়ে আমরা আইসিসির কাছে সরকারিভাবে অভিযোগ জানাব।”

নাকভির অভিযোগের আগে একই বিষয়ে কথা বলেন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কোচ সরফরাজ আহমেদ। তিনি জানান, ফাইনালে ভারতের ক্রিকেটারদের আচরণ ক্রিকেটীয় সৌজন্যের পরিপন্থী ছিল। সরফরাজ বলেন, “আমরা চ্যাম্পিয়ন হয়েও শালীনতা বজায় রেখে উদযাপন করেছি।”

প্রসঙ্গত, তিন মাস আগে এশিয়া কাপের ফাইনালে নাটকীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও ভারতের ক্রিকেটাররা ট্রফি ছুঁতে পারেননি। এর মধ্যেই গত রোববার দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল।

ফাইনালে একপেশে লড়াইয়ে আগে ব্যাট করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল তোলে ৩৪৮ রান। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল মাত্র ২৬.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয়ে যায়। ফলে যুব এশিয়া কাপের ফাইনালে দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রানের ব্যবধানে জয় পেয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে পাকিস্তান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪