| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে রাজশাহী

  • আপডেট টাইম: 27-12-2025 ইং
  • 137899 বার পঠিত
টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে আজ (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালস।

টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ক্যাপিটালস, ফলে রাজশাহী ওয়ারিয়র্স আগে ব্যাটিং করছে। রাজশাহী দলকে ২৪ ঘণ্টারও কম সময়ের বিশ্রামের পর মাঠে নামতে হচ্ছে, তবে সিলেট টাইটান্সের বিপক্ষে ১৯০ রানের বড় জয় তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।

রাজশাহী ব্যাটিংয়ে শুরুতে আক্রমণাত্মক ব্যাটার শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম ঢাকার বোলিংয়ের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারেন। এছাড়া নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম আগের ম্যাচের ফর্ম ধরে রাখতে পারলে ঢাকা শিবির চাপের মুখে পড়তে পারে।

ঢাকার লক্ষ্য রাজশাহীকে ১৫০-১৬০ রানের মধ্যে আটকে রাখা। দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন জানিয়েছেন, দ্বিতীয় ইনিংসে শিশিরের কারণে ব্যাটিংয়ে সুবিধা পাওয়া যেতে পারে, তাই বোলারদের দায়িত্ব অনেক বেশি। ঢাকার শক্তিশালী ব্যাটিং লাইনআপে রয়েছেন সাইফ হাসান, উসমান খান, সাব্বির রহমান, শামীম হোসেন পাটোয়ারি, নাসির হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও ইমাদ ওয়াসিম।

রাজশাহী ওয়ারিয়র্স একাদশ:

তানজিদ হাসান তামিম, সাহিবজাদা ফারহান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মোহাম্মদ নাওয়াজ, তানজিম হাসান সাকিব, বিনুরা ফার্নান্দো, সান্দীপ লামিচানে, আব্দুল গাফফার, মেহরব হোসেন।

ঢাকা ক্যাপিটালস একাদশ:

সাইফ হাসান, সাব্বির রহমান, উসমান খান, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সালমান মির্জা, জিয়াউর রহমান শরীফি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪