| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকার সহকারী কোচ

  • আপডেট টাইম: 27-12-2025 ইং
  • 137818 বার পঠিত
মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকার সহকারী কোচ

বিপিএল ক্রিকেট উৎসবের মাঝেই শোকের ছায়া নেমে এসেছে ঢাকার ক্রিকেটে। ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি মাঠে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রাজশাহী ওয়ারিয়র্সের বিরুদ্ধে ম্যাচের আগে ক্রিকেটারদের সঙ্গে গরম করার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন জাকি। ঢাকা ক্যাপিটালস সূত্র নিশ্চিত করেছে, তিনি হার্ট অ্যাটাক করেছিলেন। তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দেওয়া হয় এবং সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

মাহবুব আলী জাকি বাংলাদেশ ক্রিকেটের একজন সুপরিচিত নাম। ক্রিকেটার জীবনের পর কোচিংয়ে যুক্ত হন তিনি। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন কাজ করার পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলের কিছু তরুণ ক্রিকেটার, যেমন মাশরাফি বিন মর্তুজা ও তাসকিন আহমেদদেরও কোচিং করেছেন। তিনি বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচিং প্যানেলের অংশ ছিলেন।

আজকের ম্যাচের আগমুহূর্তেই এই শোকজনক ঘটনা ঘটায় সিলেট স্টেডিয়ামে শোকের ছায়া নেমে এসেছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪