| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নৌ দুর্ঘটনায় তিন সন্তানসহ ভ্যালেন্সিয়ার কোচের মৃত্যু

  • আপডেট টাইম: 28-12-2025 ইং
  • 136802 বার পঠিত
নৌ দুর্ঘটনায় তিন সন্তানসহ ভ্যালেন্সিয়ার কোচের মৃত্যু

মর্মান্তিক নৌ দুর্ঘটনায় তিন সন্তানসহ প্রাণ হারিয়েছেন স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার নারী ‘বি’ দলের কোচ ফার্নান্দো মার্টিন। ইন্দোনেশিয়ার উপকূলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র অনুযায়ী, ইন্দোনেশিয়ার লাবুয়ান বাজোর কাছে পাদার দ্বীপ প্রণালিতে একটি নৌকা ডুবে যায়। দুর্ঘটনার সময় নৌকাটিতে মোট ১১ জন আরোহী ছিলেন। ঘটনার পর ফার্নান্দো মার্টিন এবং তার ৯, ১০ ও ১২ বছর বয়সী তিন সন্তান নিখোঁজ হন। পরে উদ্ধারকারী দল তাদের মৃত ঘোষণা করে।

এই দুর্ঘটনায় মার্টিনের স্ত্রী ও সাত বছর বয়সী কন্যাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন বলে জানা গেছে।

কোচ ফার্নান্দো মার্টিন ও তার তিন সন্তানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভ্যালেন্সিয়া ফুটবল ক্লাব। এক বিবৃতিতে ক্লাবটি জানায়,

‘ইন্দোনেশিয়ায় এক মর্মান্তিক নৌ দুর্ঘটনায় ভ্যালেন্সিয়া নারী ‘বি’ দলের কোচ ফার্নান্দো মার্টিন এবং তার তিন সন্তানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে আমরা তার পরিবার, বন্ধু এবং ক্লাবের নারী ও পুরুষ দলসহ একাডেমির সকল সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা ও পূর্ণ সমর্থন জানাচ্ছি।’

স্পেনের আরেক শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদও শোকবার্তা জানিয়েছে। ক্লাবটির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়,‘রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব, এর সভাপতি ও পরিচালনা পর্ষদ ইন্দোনেশিয়ায় সংঘটিত এই মর্মান্তিক নৌ দুর্ঘটনায় ফার্নান্দো মার্টিন এবং তার তিন সন্তানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এই অবিশ্বাস্য কঠিন সময়ে আমরা তার স্ত্রী আন্দ্রেয়া ও কন্যা মার-এর প্রতি গভীর সমবেদনা ও ভালোবাসা জানাচ্ছি।’

এই মর্মান্তিক ঘটনায় ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪