| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম: 31-12-2025 ইং
  • 143675 বার পঠিত
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য ঢাকায় পৌঁছেছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল। বুধবার (৩১ ডিসেম্বর) সকালেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। 

বিমানবন্দরে ভুটানের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বুধবার দুপুর ২টায় মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার জানাজা। সেখানে উপস্থিত থেকে মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী।

গত মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী। জানাজার জন্য খালেদা জিয়ার কফিন মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে রাখা হয়েছে। সংসদ ভবনের ভেতরের ও বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জানাজার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪