| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার জানাজা, জনসমুদ্রে রূপ নেয় পুরো ঢাকা

  • আপডেট টাইম: 31-12-2025 ইং
  • 143606 বার পঠিত
খালেদা জিয়ার জানাজা, জনসমুদ্রে রূপ নেয় পুরো ঢাকা

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজাকে ঘিরে রাজধানীর বিস্তীর্ণ এলাকায় মানুষের ঢল নামায় পুরো ঢাকা যেন এক বিশাল জানাজার মাঠে পরিণত হয়।

বুধবার (৩১ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়াও বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউমার্কেট, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া হয়ে খামারবাড়ি ও বিজয় স্মরণীসহ আশপাশের সব সড়ক মানুষের ভিড়ে সয়লাব হয়ে যায়। এসব এলাকার অলিগলিতেও জানাজায় অংশ নিতে আসা মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

জানাজায় অংশ নিতে আসা মুসল্লিরা জানান, এর আগে গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের দিন মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকায় এত মানুষের সমাগম দেখা গিয়েছিল। তাদের মতে, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রীই নন, তিনি ছিলেন গণমানুষের নেত্রী—আর জানাজায় মানুষের এই অভূতপূর্ব উপস্থিতিই তার প্রমাণ।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে তিনি ইন্তেকাল করেন। তাকে রাজধানীর জিয়া উদ্যানে প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করার কথা রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪