| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন ৩ বাহিনীর প্রধানরা

  • আপডেট টাইম: 31-12-2025 ইং
  • 143534 বার পঠিত
খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন ৩ বাহিনীর প্রধানরা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দাফনের পর তার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা। 

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে জিয়া উদ্যানে খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। খালেদা জিয়া ও জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

শ্রদ্ধা নিবেদনের পর সশস্ত্র বাহিনীর সদস্যরা সশস্ত্র সালাম দেন। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর।

শেষে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমানসহ খালেদা জিয়া পরিবারের সদস্যরা ও বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজার নামাজ পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানের প্রতিনিধি, বিদেশি অতিথি, বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লাখ লাখ মানুষ অংশ নেন।

নারীদের জন্য আলাদা স্থান থেকে খালেদা জিয়ার জানাজায় অংশ নেন তার পুত্রবধু জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমানসহ খালেদা জিয়া পরিবারের নারী সদস্য, নারী উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশিষ্টজনেরা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪