| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন বছরে জ্বালানি তেলের দাম কমলো

  • আপডেট টাইম: 01-01-2026 ইং
  • 142713 বার পঠিত
নতুন বছরে জ্বালানি তেলের দাম কমলো

নতুন বছরের শুরুতে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। জানুয়ারি মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমিয়ে ১০২ টাকা এবং কেরোসিনের দাম ২ টাকা কমিয়ে ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে পেট্রোলের দাম লিটারে ২ টাকা কমে ১১৮ টাকা এবং অকটেনের দাম ২ টাকা কমে ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। নতুন এই দাম বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার গত বছরের মার্চ মাস থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে। এই পদ্ধতির আওতায় প্রতি মাসে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করা হচ্ছে।

এদিকে জ্বালানি তেলের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম নির্ধারণ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪