| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীসহ ঢাকা সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত

  • আপডেট টাইম: 01-01-2026 ইং
  • 142520 বার পঠিত
রাজধানীসহ ঢাকা সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত

রাজধানী ঢাকাসহ সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এর রাজধানী ঢাকায় ৩ জন ও ঢাকার বাইরে ৫ জন নিহত হন। 

রাজধানীর মালিবাগ–মৌচাক ফ্লাইওভারে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন অটোরিকশার চালক নয়ন তালুকদার ও মোটরসাইকেল চালক ইয়াসিন আরাফাত আশিক। বৃহস্পতিবার সকালে মগবাজা ফ্লাইওভারের মৌচাক অংশে এ ঘটনা ঘটে।

এদিকে বুধবার রাতে খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যান চাপায় রুবেল নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি পুলিশের নায়েক পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। 

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুবাহী ট্রাক উল্টে অন্তত চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হন।

অন্যদিকে ঝিনাইদহে সবজি বোঝায় ট্রাক চাপায় রিনা খাতুন নামে এক নারী নিহত হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় ঝিনাইদহ থেকে মাগুরাগামী একটি সবজি বোঝায় ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪