| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমালো সরকার: প্রেস সচিব

  • আপডেট টাইম: 01-01-2026 ইং
  • 142448 বার পঠিত
মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমালো সরকার: প্রেস সচিব

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানোর ঘোষণা দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, আগে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ছিল ২৫ শতাংশ, যা কমিয়ে এখন ১০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপর ট্যাক্স ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১ জানুয়ারি ) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

প্রেসসচিব বলেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশে মোবাইল ফোন শিল্প আরও সম্প্রসারিত হবে। এতে দেশীয় উৎপাদন বাড়বে এবং মোবাইল ফোনের দাম কমে আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমানে বিদেশ থেকে বিপুল পরিমাণ ব্যবহৃত (ইউজড) মোবাইল ফোন দেশে আনা হয়, যেগুলো আংশিকভাবে রিপাবলিশ করে বাজারে বিক্রি করা হয়। এতে সাধারণ ক্রেতারা ক্ষতিগ্রস্ত হন এবং সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হয়।

নতুন কর কাঠামোর ফলে দেশে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং ভোক্তারা সাশ্রয়ী মূল্যে নতুন ফোন কেনার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪