| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে অস্ত্রসহ ৩ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

  • আপডেট টাইম: 02-01-2026 ইং
  • 141999 বার পঠিত
রাজধানীতে অস্ত্রসহ ৩ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড তাজা গুলিসহ রাজধানীর পল্লবী এলাকা থেকে তিনজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। শুক্রবার (২ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের মিডিয়া উইং। 

র‍্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ সন্ত্রাসীদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

শুক্রবার দুপুর ১২টায় র‍্যাব-৪-এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম।

র‍্যাব-৪-এর মিডিয়া অফিসার মেজর মোহাম্মদ ফয়সাল সাদী জানান, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪