| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুয়াশার কারণে ৯টি আন্তর্জাতিক ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ

  • আপডেট টাইম: 02-01-2026 ইং
  • 141995 বার পঠিত
কুয়াশার কারণে ৯টি আন্তর্জাতিক ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ

ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত থেকে শুক্রবার (২ জানুয়ারি) ভোর পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। কুয়াশার কারণে রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তার কারণে এসব ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, চারটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, চারটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করেছে।

তিনি আরও জানান, আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ৯টার পর থেকে সকল ফ্লাইটের কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে। এছাড়া, ডাইভারশন হওয়া ফ্লাইটগুলোকে ফিরিয়ে আনা শুরু হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪