| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা

  • আপডেট টাইম: 03-01-2026 ইং
  • 132150 বার পঠিত
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা

জিম্বাবুয়ে ক্রিকেট দল ঘোষণা করেছে তাদের ১৫ সদস্যের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড, যার নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা। সাত বছরের বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে সাবেক অধিনায়ক গ্রায়েম ক্রেমারও স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।

জিম্বাবুয়ে বিশ্বকাপের গ্রুপ ‘বি’-তে খেলবে, যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও ওমান।

পিঠের ইনজুরির কারণে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজে খেলা মিস করা পেসার ব্লেসিং মুজারাবানিকেও স্কোয়াডে ফিরিয়েছেন রোডেশিয়ানরা। তবে বাঁ-হাতি স্পিনার নিউম্যান নিয়ামহুরি স্কোয়াডে জায়গা পাননি।

শন উইলিয়ামসের জায়গায় জাতীয় দলে সুযোগ পাওয়া ক্লাইভ মাদান্দেও ১৫ সদস্যের দলে থাকছেন। এছাড়া অভিজ্ঞ ক্রিকেটার ব্রেন্ডন টেলরও স্কোয়াডের অংশ।

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:

সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাড ইভানস, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্দা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, তাশিঙ্গা মুসেকিয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাবা, ব্রেন্ডন টেলর।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। জিম্বাবুয়ের বিশ্বকাপ যাত্রা শুরু হবে ৯ ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে তাদের প্রতিটি ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪