দেশের জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। এই বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীতে ব্যাপক রদবদল আনা হয়েছে।
শনিবার ( ৩ জানুয়ারি ) দুপুরে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর বার্ষিক সাধারণ সভায় তিনি এই তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনী প্রার্থীদের নিরাপত্তার জন্য ইতোমধ্যে অনেকেই গানম্যান প্রদান করা হয়েছে এবং আগামীতেও প্রার্থী চাইলে নিরাপত্তা দেওয়া হবে।
তিনি হাদী হত্যা মামলার তদন্ত প্রসঙ্গেও কথা বলেন এবং বলেন, হত্যাকারীদের ধরতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
সভার সময় ২০২৫ সালের বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার প্রদান করা হয়। এবারের বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড মানবপাচার বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পান যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাশেদ নিজাম।