| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ

  • আপডেট টাইম: 04-01-2026 ইং
  • 141210 বার পঠিত
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমের শেষ দিন আজ। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আজকের মধ্যেই সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে দাখিল করা সব মনোনয়নপত্রের যাচাই-বাছাই সম্পন্ন হবে।

যাচাই-বাছাই শেষে মোট বৈধ ও বাতিল হওয়া মনোনয়নপত্রের সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে নির্বাচন কমিশন। আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) থেকে প্রার্থিতা বাতিলের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করার সুযোগ পাবেন প্রার্থীরা।

তফসিল অনুযায়ী, ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল গ্রহণ করা হবে। পরে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে এসব আপিলের শুনানি ও নিষ্পত্তি করা হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকার ২০টি সংসদীয় আসনে মোট ২৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ১৬১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বিভিন্ন কারণে ৮১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এদিকে, যাচাই-বাছাই কার্যক্রম শেষে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশের দিকে নজর রয়েছে রাজনৈতিক দল ও সাধারণ ভোটারদের।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪