| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০২৫ সালে সড়কে ৯ হাজার ১১১ জনের মৃত্যু

  • আপডেট টাইম: 04-01-2026 ইং
  • 141149 বার পঠিত
২০২৫ সালে সড়কে ৯ হাজার ১১১ জনের মৃত্যু

২০২৫ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জন প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ হাজার ৮১২ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি রোববার (৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করে। 

সংগঠনটি জানায়, গত বছর মোট ৬,৭২৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে রেলপথে ২০২৫ সালে ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছেন। অন্যদিকে নৌপথে ১৫৮ জনের মৃত্যু ঘটেছে।

সংগঠনটি সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, ক্ষতিপূরণ তহবিল, ভাড়া নির্ধারণসহ প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরিবহন শ্রমিক এবং ভুক্তভোগীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে।

এছাড়া, আসন্ন নির্বাচনের ইশতেহারে গণপরিবহন নিরাপত্তাকে গুরুত্ব দিতে সব রাজনৈতিক দলকে অনুরোধ করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪