| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাবে না বিসিবি

  • আপডেট টাইম: 04-01-2026 ইং
  • 131644 বার পঠিত
নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাবে না বিসিবি

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে অংশ নেবে না বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

রোববার  ( ৪ জানুয়ারি ) আইসিসিকে পাঠানো এক ইমেইল বার্তায় বিসিবি জানায়, বর্তমান পরিস্থিতিতে ভারতের মাটিতে বাংলাদেশ দল পাঠানো সম্ভব নয়। একই সঙ্গে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলোর ভেন্যু অন্য কোনো দেশে স্থানান্তরের আবেদনও করা হয়েছে।

দুপুরে বিসিবির বোর্ড পরিচালকদের এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের কোনো ম্যাচেই অংশ নেবে না বাংলাদেশ দল।

এর আগে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় শনিবার রাতে বিসিবির পরিচালকদের মধ্যে অনলাইনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় কঠোর কোনো পদক্ষেপ না নেওয়ার পক্ষে মত দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে সরকারের হস্তক্ষেপের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে।

এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন গণমাধ্যমকে বলেন, “এ বিষয়ে আমরা আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের অবস্থান পরিষ্কার করব।”


বিশ্বকাপের মতো বড় আসরে বাংলাদেশের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে কী প্রভাব ফেলবে, সে বিষয়ে এখন সবার দৃষ্টি আইসিসির পরবর্তী পদক্ষেপের দিকে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪