| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

  • আপডেট টাইম: 04-01-2026 ইং
  • 140627 বার পঠিত
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও ন্যাশনাল ব্যাংকের সাবেক পর্যবেক্ষক কবির আহাম্মদসহ ২৬ জনের বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে ৯০৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন রোববার (৪ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে জাল সিভিল ওয়ার্কস কন্ট্রাক্ট এগ্রিমেন্টের মাধ্যমে ৬০০ কোটি টাকা ঋণ অনুমোদন ও উত্তোলন করে তা নগদ, পে-অর্ডার ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে স্থানান্তর এবং আত্মসাৎ করেছে। এছাড়াও, ঋণের অনাদায়ে সুদ ও অন্যান্য চার্জ বাবদ ৩০৩ কোটি ৬৭ লাখ ২ হাজার ৬২১ টাকা আর্থিক ক্ষতি হয়েছে।

মোট ৯০৩ কোটি ৬৭ লাখ ২ হাজার ৬২১ টাকা আত্মসাতের ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪