| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে রায় বহাল

  • আপডেট টাইম: 05-01-2026 ইং
  • 140231 বার পঠিত
ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে রায় বহাল

ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে গেজেট প্রকাশের নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার ( ৫ জানুয়ারি ) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১১ ডিসেম্বর হাইকোর্ট ফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করেন। ওইদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করে জানতে চান, ভাঙ্গা উপজেলা থেকে আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে প্রকাশিত প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না।

এই রিটটি দায়ের করেন ফরিদপুর-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজন।

আপিল বিভাগের রায়ের ফলে ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা আগের অবস্থাতেই বহাল থাকল।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪