মুস্তাফিজুর রহমান নামটি দুই দিন ধরে বিশ্বজুড়ে আলোচনার শীর্ষে। কলকাতা নাইট রাইডার্স আসন্ন আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশের এই পেসারকে বাদ দিয়েছে । এরপরই বিসিবি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতে না খেলার দাবিতে চিঠি দিয়েছে আইসিসিকে । এদিকে গতকাল বিপিএলে রংপুর রাইডার্সকে বল হাতে জিতিয়েছেন মুস্তাফিজ।
রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান এক সংবাদ সম্মেলনে বলেন, মুস্তাফিজ যে বিশ্বমানের বোলার সে এটা অনেক দিন ধরে প্রমাণ করে আসছে। ও বিন্দাস আছে তবে কেকেআর ইস্যুতে খারাপ লাগা থাকতেই পারে। তবে আমার কাছে মনে হয় সে ভালোই আছে।গুরুত্বপূর্ণ সময়ে সে তার সেরাটা দিতে পারে।’
সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সোহান জানান, মুস্তাফিজের খারাপ লাগা থাকতে পারে। ও সবসময় স্বপ্ন দেখে বাংলাদেশের হয়ে সেরাটা দেওয়ার।