| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গার্সিয়ার হ্যাটট্রিকে বেতিসকে উড়িয়ে দিলো রিয়াল

  • আপডেট টাইম: 05-01-2026 ইং
  • 131161 বার পঠিত
গার্সিয়ার হ্যাটট্রিকে বেতিসকে উড়িয়ে দিলো রিয়াল

ইনজুরিতে মাঠের বাইরে কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদ আক্রমণভাগে দুর্দান্ত ফর্মে থাকা ফরাসি ফরোয়ার্ডকে ছাড়া মুখোমুখি বেতিসের। গনসালো গার্সিয়ার হ্যাটট্রিক এর দাপট মৌসুমে ৩৪ গোল করা এমবাপের অভাব টের পেতে দেয়নি। 

সোমবার সান্তিয়াগো বার্নাব্যুতে গার্সিয়ার দাপটে রিয়াল ৫-১ গোলে উড়ন্ত জয়ে শুরু করেছে বছর। ২১ বছর বয়সী ফরোয়ার্ড গত ক্লাব বিশ্বকাপে করেন চার গোল।খেলার ২০ মিনিটে তার গোলে লিড নেয়া রিয়ালকে ৫০ মিনিটে ২-০ তে এগিয়ে দেন তিনি । 

এরপর রাউল আসেনসিও মাদ্রিদের জার্সিতে প্রথম গোল করে দ্বিতীয়ার্ধে আরও ব্যবধান বাড়ান। কুচো হার্নান্দেজ ব্যবধান কমানোর পর রিয়ালকে কয়েকবার অস্বস্তিকর মুহূর্তের মুখে ফেলে বেতিস।   

৮২ মিনিটে গার্সিয়া ব্যাক হিল থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন। একই ম্যাচে ডান পা, বাম পা ও হেড করে প্রতিপক্ষের জালে বল জড়ান স্প্যানিশ ফরোয়ার্ড। স্টপেজ টাইমে ফ্রান গার্সিয়া বদলি নেমে পঞ্চম গোল করেন।

সব প্রতিযোগিতায় মাদ্রিদের টানা চতুর্থ জয়ে লা লিগার শীর্ষ দল বার্সেলোনার সঙ্গে চার পয়েন্টে ব্যবধান কমাল। আগের আট ম্যাচে ছয় জয় পাওয়া বেতিস লিগে ষষ্ঠ স্থানেই আছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪