| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাকিবদের হারিয়ে শিরোপা জিতলো ডেজার্ট ভাইপার্স

  • আপডেট টাইম: 05-01-2026 ইং
  • 131171 বার পঠিত
সাকিবদের হারিয়ে শিরোপা জিতলো ডেজার্ট ভাইপার্স

ডেজার্ট ভাইপার্স সাকিব আল হাসানের নেতৃত্বাধীন এমআই এমিরেটসকে ৪৬ রানে হারিয়ে আইএল টি-টোয়েন্টির মেগা ফাইনালে শিরোপা জিতেছে। রোববার (৪ জানুয়ারি) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৬ রানেই গুটিয়ে যায় এমআই এমিরেটস।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এমআই এমিরেটস। ব্যাট করতে নেমে শুরুতে চাপের মুখে পড়লেও তৃতীয় উইকেটে ম্যাক্স হোল্ডেন ও স্যাম কারানের ৮৯ রানের জুটিতে ম্যাচে ফেরে ডেজার্ট ভাইপার্স। হোল্ডেন ৪১ রান করে আউট হলেও স্যাম কারান অপরাজিত থাকেন ৭৪ রানে। এছাড়া ড্যান লরেন্সের ২৩ রানের ইনিংসে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে ভাইপার্স।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে এমআই এমিরেটস। পঞ্চম উইকেটে কাইরন পোলার্ডকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সাকিব আল হাসান। তবে ২৭ বলে দলের সর্বোচ্চ ৩৬ রান করে সাকিব আউট হলে ভেঙে যায় ৬০ রানের জুটি এবং কার্যত শেষ হয়ে যায় এমিরেটসের শিরোপা জয়ের আশা।

শেষ পর্যন্ত ১৩৬ রানেই অলআউট হয়ে যায় এমআই এমিরেটস, আর ৪৬ রানের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে ডেজার্ট ভাইপার্স।

পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ৩৯৭ রান ও ৭ উইকেট নেওয়া স্যাম কারান জিতে নেন ম্যান অব দ্য টুর্নামেন্ট ও ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪