| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্যাস্টিস্টরা যেনো কোনো দলের ভেতরে ঢুকতে না পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম: 05-01-2026 ইং
  • 140135 বার পঠিত
ফ্যাস্টিস্টরা যেনো কোনো দলের ভেতরে ঢুকতে না পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফ্যাস্টিস্ট এজেন্টরা যেনো কোন দলের ভেতরে ঢুকে যেতে পারে এজন্য রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শরীফ ওসমান হাদি হত্যার ঘটনার শিগগিরই চার্জশীট দেয়া হবে। মামলায়  ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সরকারের মেয়াদেই বিচার কাজ শেষ করা হবে। 

তিনি বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা নজরদারি ও পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

সবাইকে নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে সহায়তা করার পাশাপাশি বিধি-নিষেধ মেনে চলার নির্দেশও দেন উপদেষ্টা। বলেন, যারা ভোট বানচাল করতে চায়, তাদের কঠোর ভাবে দমন করা হবে। দেশ বিরোধী ষড়যন্ত্র এবং অপপ্রচার রোধে সবাইকে সর্বোচ্চ সর্তক করা হয়েছে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবরোধে আলোচনা হয়েছে। ডেভিল হান্ট-২ এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে ১৪ হাজার ৫৬৯ জন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪