| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপের আগে হামজাদের টুর্নামেন্টের আমন্ত্রণ

  • আপডেট টাইম: 05-01-2026 ইং
  • 131088 বার পঠিত
বিশ্বকাপের আগে হামজাদের টুর্নামেন্টের আমন্ত্রণ

২০২৬ সাল ফুটবল বিশ্বকাপের বছরে ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। । সবচেয়ে আকর্ষণীয় ও কাঙ্ক্ষিত টুর্নামেন্টে বিশ্বকাপের আগে ১-৯ জুন বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া দলগুলোর প্রস্তুতির জন্য ফিফা উইন্ডোতে বিশ্বকাপের বাইরে থাকা দলগুলোও র‌্যাঙ্কিং বৃদ্ধির জন্য ম্যাচ বা টুর্নামেন্ট খেলবে।

মালদ্বীপের ফুটবলে ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি চার জাতির টুর্নামেন্ট আয়োজন করতে চায়। সম্প্রতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মালদ্বীপ সফর কালে এই টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়েছিল এবং সে সময় মালদ্বীপ ফুটবল সংস্থার ৫০ বছর পূর্তি উপলক্ষে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ ।

সাফের দেশগুলোকে নিয়েই মালদ্বীপ ৭৫ বছর পূর্তির আসরে ইতোমধ্যে শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে খেলার সম্মতি দিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আজ মালদ্বীপ থেকে টুর্নামেন্টের আমন্ত্রণ পেয়েছে। জাতীয় দল কমিটি কিংবা বাফুফে সভাপতি তাবিথ আউয়াল কয়েকদিনের মধ্যে এ আমন্ত্রণের ব্যাপারে সিদ্ধান্ত দেবেন।

আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। এ ম্যাচের আগে মালয়েশিয়া, থাইল্যান্ডে একটি প্রীতি ম্যাচের চেষ্টা করছে ফেডারেশন। অ্যাওয়ে ম্যাচ না হলে হোম ম্যাচও আয়োজনের পরিকল্পনা রয়েছে বাফুফের। জুনে ফিফা উইন্ডো থাকায় হামজা-সামিতকে নিয়েই বাংলাদেশ খেলতে পারবে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪