| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুপ্রিম কোর্ট নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে আদালত অবমাননার সতর্কতা

  • আপডেট টাইম: 05-01-2026 ইং
  • 140143 বার পঠিত
সুপ্রিম কোর্ট নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে আদালত অবমাননার সতর্কতা

সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো মিথ্যা, বিভ্রান্তিকর বা অসত্য সংবাদ প্রকাশ বা প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আদালত অবমাননার দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারপতি এবং বেঞ্চ না পাওয়ায় হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি ছুটিতে গেছেন এমন ভুল ও বিভ্রান্তিকর সংবাদ টিভি স্ক্রলসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে। এসব তথ্য সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।

সুপ্রিম কোর্ট প্রশাসনের মতে, এ ধরনের ভুল ও বিভ্রান্তিকর সংবাদ দেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে জনমনে ভুল ধারণা সৃষ্টি করে এবং সুপ্রিম কোর্টের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। একই সঙ্গে এটি আদালত অবমাননার শামিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণমাধ্যমকর্মীরা যদি সংবাদ প্রকাশের আগে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি থেকে তথ্য যাচাই করতেন, তাহলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না।

প্রসঙ্গক্রমে জানানো হয়, আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম তার মায়ের অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ নিজে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় সাময়িকভাবে বিচারকাজে অংশ নিতে পারছেন না। এই বিষয়গুলোর সঙ্গে গণমাধ্যমে প্রচারিত সংবাদের কোনো সম্পর্ক নেই।

এ অবস্থায় সব গণমাধ্যমকে সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ বা প্রচারের আগে সুপ্রিম কোর্টের মিডিয়া ফোকাল পারসন অথবা রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে তথ্যের সত্যতা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আইন অনুযায়ী দায় নিতে হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪