| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

'জুলাইযোদ্ধা' তাহরিমা দুইদিনের রিমান্ডে

  • আপডেট টাইম: 05-01-2026 ইং
  • 140110 বার পঠিত
'জুলাইযোদ্ধা' তাহরিমা দুইদিনের রিমান্ডে

ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেফতার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৫ জানুয়ারি) সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে পুলিশ পাহারায় তাকে আদালতে হাজির করা হলে আদালত প্রাঙ্গণে তার সমর্থকদের বিক্ষোভ করতে দেখা যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। জুলাই আন্দোলনের সময় দায়ের হওয়া একাধিক হত্যা মামলায় নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধাপে ধাপে এই অর্থ আদায় করা হয়। প্রতারক চক্রটি মামলার আসামি বানানো, পুলিশি হয়রানি ও গ্রেফতারের ভয় দেখিয়ে ‘মীমাংসা’ করে দেওয়ার আশ্বাসে বিপুল অঙ্কের টাকা দাবি করে।

পুলিশ জানায়, এই চক্রের মূল নেতৃত্বে ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী। অভিযোগের ভিত্তিতে গত বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুরের টঙ্গীতে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তদন্তে আরও জানা যায়, তাহরিমা তার সামাজিক যোগাযোগমাধ্যমে অর্জিত পরিচিতি ও প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করতেন। পরবর্তীতে সেই পরিচিতি ব্যবহার করে ভুক্তভোগীদের ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন তিনি ও তার সহযোগীরা।

উল্লেখ্য, তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড এবং টার্গেট করা লাইভের কারণে তিনি আলোচনায় আসেন।

এ ঘটনায় পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪