ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেফতার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড বাতিল করে জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে লেখা হয়েছে, আলহামদুলিল্লাহ, তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে।
এর আগে সকালে তাহরিমা জান্নাত সুরভীকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালতে এ রিমান্ড মঞ্জুর করেন। তার আগে সকালে তাকে আদালতে তোলা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন তার সমর্থকরা।
সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় এক সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রের মূল নেতৃত্বে থাকার অভিযোগে জুলাইযোদ্ধা তাহরিমাকে গত বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে টঙ্গীর নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।