| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুস্তাফিজের বল এখন রাজনীতির মাঠে

  • আপডেট টাইম: 06-01-2026 ইং
  • 130783 বার পঠিত
মুস্তাফিজের বল এখন রাজনীতির মাঠে

ক্রিকেটার মুস্তাফিজ ঝড় এখন খেলার মাঠ ছাড়িয়ে বাংলাদেশ-ভারতের রাজনীতির মাঠে। 

আইপিএলে বাংলাদেশের মুস্তাফিজকে বাদ দেয়া নিয়ে ক্রিয়া-প্রতিক্রিয়ায় উভয় দেশের কূটনৈতিক সম্পর্কে এখন চলছে পাল্টাপাল্টি। এরই জের ধরে বাংলাদেশ আর ভারতে খেলতেই যাবে না। একথা সাফ জানিয়ে দেয়ার পর এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলার সূচিই পরিবর্তন নিয়ে চলছে জোর আলোচনা। এদিকে বাংলাদেশ শুধু খেলতে যাওয়াই বাতিল করেনি; একই সঙ্গে বাংলাদেশে আইপিএলের সম্প্রচারও নিষিদ্ধ করেছে।

আগে থেকেই উভয় দেশের সম্পর্কের শীতলতার মধ্যে মুস্তাফিজ ইস্যুতে নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্কের আরো অবনতি হচ্ছে। যদিও অসংখ্য ভারতীয় সাংবাদিক, বিশ্লেষক ও ক্রিকেট প্রেমী এ ঘটনায় বিসিসিআইয়ের সমালোচনা করে যাচ্ছেন।

খোদ ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ শশী থারুর ভারতের এমন কর্মকাণ্ডে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এমন বিব্রতকর পরিস্থিতি তৈরির জন্য ভারত নিজেই দায়ী। 

সব মিলিয়ে খেলার মাঠে দর্শকরা যখন মুস্তাফিজের বোলিং ঝড় আর চার-ছয়ে মাতোয়ারা হওয়ার কথা; সেখানে খেলার গরমের বদলে দেশ দুটির বৈরী সম্পর্কের মাত্রা তীব্র হচ্ছে।



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪