| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নিয়েছে বিসিবি

  • আপডেট টাইম: 06-01-2026 ইং
  • 130760 বার পঠিত
চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নিয়েছে বিসিবি

টুর্নামেন্ট শুরুর আগে মালিকানা ছেড়ে দেওয়ায় বাজেভাবে সম্মানহানিতে পড়া চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব বিসিবি নেওয়ার পর পুরোই বদলে গিয়েছে চিত্র। গতকাল রোববার খুব একটা খারাপ না খেল্রলেও রংপুর রাইডার্সের কাছে হারা চট্টগ্রাম ভালো জায়গায় থেকেও হারিয়েছে মোমেন্টাম। ম্যাচ শেষে ব্যাটিং কোচ তুষার ইমরানের কণ্ঠে আফসোস ঝরেছে সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে তুষার বলেন, ‘আমরা ভালো ব্যাট করলেও বোলিংয়ে শুরুর ৬ ওভারে বেশি রান দিয়ে ফেলেছি। ৮-১৫ ওভারে মোমেন্টাম ফিরে পেয়েছিলাম। রিয়াদ ১৮-২০ রান নিলো, এরপর চলে গেল সাজঘরে। আগের ৩ ম্যাচ আমরা জিতেছি তবে আজ জিততে পারলে ভালো লাগতো '

বিপিএল শুরুর আগেরদিন মালিকপক্ষ চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছেড়ে দেয়ায় ঘটে বিরল ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। কারণ হিসেবে চিঠিতে আর্থিক সংকটের কথা উল্লেখ করে চট্টগ্রামের মালিক কাইয়ুম রশিদ জানান, তারা মালিকানা রাখতে না চাওয়ায় এর পরপরই দলটির মালিকানা বুঝে নেয় বিসিবি।

বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকে প্লেয়াররা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ভালো খেলার এমনটা উল্লেখ করে তুষার বলেছেন শুরুর অব্যবস্থাপনা দূর হয়েছে। মাঠের পারফরম্যান্সও ভালো। বিসিবির  টপ ম্যানেজমেন্ট থেকে সুমন ভাই, নাফীস ইকবালদের কাছে থেকে সাপোর্ট পাচ্ছি এবং তারাও বুস্ট আপ করেছে আমাদেরকে।’  

 চট্টগ্রাম চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই দেখাতে পারবে এমন জবাবে তুষার বললেন, কোয়ালিফাই করতে পারলে ভালো। আপাতত শেষ চার টার্গেট।এখনো অনেক ম্যাচ বাকি। ৬ ম্যাচ জিততে পারলে হয়তো শেষ চারে যেতে পারব। সেখানে জিততে পারলে ফাইনালে যেতে পারব। আমরা আশা করি প্লেয়াররা এরকম ভালো খেলতে পারলে আমরাও ম্যাচ জিততে পারব।’

বাংলাদেশ দলে এক সিরিজে সহ-অধিনায়ক থাকা শেখ মেহেদী হাসান সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছে জানিয়ে তুষার আরও বলেন,ঘরোয়াতে না করলেও এখানে ভালোই করছে। প্লেয়ারদের সবার সাথে সম্পর্ক ভালো। ড্রেসিংরুমের বাইরেও ভালো হ্যান্ডেল করছে। যে কাজটা করা বেশি প্রয়োজন মাঠের মধ্যে, সে এটা ভালোভাবে করে যাচ্ছে অধিনায়ক হিসেবে।’ 



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪